Happy Teachers’ Day! 🌟
#TeachersDay #IndiaPost #DakSewaJanSewa
আমাদের দেশে ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ই সেপ্টেম্বর বিশেষ মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ভারতরত্ন উপাধি বিভূষিত প্রখ্যাত শিক্ষাবিদ। মহান দার্শনিক, আদর্শবান বিচারক ছিলেন ডঃ রাধাকৃষ্ণন। শুধু তাই নয়, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন বাগ্মী, অধ্যাপক, রাজনীতিবিদ এবং অদ্বৈত বেদান্তবাদ রচয়িতা দার্শনিক।
শোনা যায়, তাঁর কিছু প্রিয় ছাত্র ও অধ্যাপক বন্ধুবান্ধব, তাঁর জন্মদিন পালন করতে আগ্রহান্বিত হলে - রাধাকৃষ্ণন তাঁদের বলেছিলেন, আমার জন্মদিন পৃথকভাবে পালন না করে আমি গর্বিত হব, দিনটি যদি দেশের সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয়।
৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের বিজ্ঞানকে ভালবাসতে শেখানো। সাহিত্যের প্রতি আগ্রহ ও আমাদের মধ্যে সাহিত্যের বীজ বুনে দেওয়া ।
সে যাই হোক। শিক্ষক দিবস আমাদের কাছে আজও একটা মহান দিবস হিসাবেই সূচিত হয়। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যাঁরা শিশুদের শিক্ষাদানে ব্রতী তাঁরা অবিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতা মাতা আমাদের জীবন দান করেন ঠিকই। শিক্ষক শিক্ষিকারা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন।
জাপানের একটা প্রচলিত প্রবাদ আছে, Better than a thousand days of diligent study is one day with a great teacher.
ভারতবর্ষের ঋষিরা বলে গেছেন,
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর।
গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।
তাই সমস্ত গুরু বা শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানাতে ১৯৬২ সাল থেকে ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন বলতেন, The future depend on what we think and do.
0 Comments